শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সাফের প্রাথমিক দল ঘোষণা, হামজা-শমিতদের সাথে আছেন সুলিভান ও মাহে

সাফের প্রাথমিক দল ঘোষণা, হামজা-শমিতদের সাথে আছেন সুলিভান ও মাহে

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঘরের মাঠে বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। আঞ্চলিক ফুটবলের এই মহারণকে সামনে রেখে ২৮ সদস্যের শক্তিশালী প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রধান কোচ থমাস ডুলির ঘোষিত এই দলে তরুণ ও অভিজ্ঞতার দারুণ ভারসাম্য রাখা হয়েছে। প্রাথমিক স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুই প্রবাসী তরুণ ফুটবলার রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহে খান।

একই সঙ্গে দীর্ঘ বিরতি কাটিয়ে জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ, ঈসা ফয়সাল, মিডফিল্ডার সৈয়দ কাজেম কিরমানে শাহ এবং ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।

কোচ থমাস ডুলির ঘোষিত স্কোয়াডে তিন গোলরক্ষকের পাশাপাশি রক্ষণভাগে ৮ জন, মাঝমাঠে ১০ জন এবং আক্রমণভাগে ৭ জন খেলোয়াড় স্থান পেয়েছেন। এছাড়া মূল ২৮ জনের স্কোয়াডের বাইরে অতিরিক্ত হিসেবে মো. ইসহাক আকান্দো ও মো. আসিফকে অনুশীলনে সুযোগ দেওয়া হয়েছে; তবে তারা মূল তালিকায় থাকছেন না।

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড

পজিশন খেলোয়াড়দের নাম
গোলরক্ষক (৩) মিতুল মারমা, সুজন হোসাইন, মেহেদী হাসান শ্রাবণ
ডিফেন্ডার (৮) তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান ইউসুফ, ঈসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ
মিডফিল্ডার (১০) সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মো. হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানে শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম শাদিন
ফরোয়ার্ড (৭) শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, রোনান বেঞ্জামিন সুলিভান, মোহাম্মদ মাহে খান
অতিরিক্ত (ক্যাম্পে) মো. ইসহাক আকান্দো, মো. আসিফ (মূল দলের বাইরে)

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com