সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
নির্বাচনের ৩ দিন আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

নির্বাচনের ৩ দিন আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পার্লামেন্ট নির্বাচনের মাত্র তিন দিন আগে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ ও যুদ্ধকালীন ব্যর্থতার স্বাধীন তদন্তের দাবিতে ইসরায়েলের তেল আবিবে উত্তাল গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের হোস্টেজেস স্কয়ারে গাজায় বন্দি থাকা ইসরায়েলিদের পরিবারের সংগঠন ‘অক্টোবর কাউন্সিল’-এর ডাকে হাজারো মানুষ জড়ো হন। গাজায় সংঘাত শুরুর পর আগামী মঙ্গলবার দেশটিতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিক্ষোভকারীরা ২০২৩ সালের ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতার নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানান। নেতানিয়াহুর প্রস্তাবিত দলীয় কমিশন প্রত্যাখ্যান করে বিরোধী নেতারাও এই সমাবেশে যোগ দেন। সমাবেশে অংশ নেন নেতানিয়াহুর শক্ত প্রতিদ্বন্দ্বী গাডি আইজেনকোট ও ডেমোক্র্যাটস নেতা ইয়াইর গোলান; সেখানে আইজেনকোটকে ‘পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। রবিন স্কয়ার থেকে হোস্টেজ স্কয়ার পর্যন্ত বিস্তৃত এই মিছিলকে পরিবর্তনের ডাক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com