রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

রায় অবমাননাকারীদের অবৈধ বলছে জনগণ: নাহিদ

রায় অবমাননাকারীদের অবৈধ বলছে জনগণ: নাহিদ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জনগণের ৭০ শতাংশের রায়ের প্রতি অবমাননা করার অভিযোগ তুলে বর্তমান বিএনপি সরকারকে ‘অবৈধ’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি বলেন, সরকার অর্ধেক বৈধ আর অর্ধেক অবৈধ হওয়ার সুযোগ নেই; যারা গণরায় মানে না, তাদের অবৈধ ঘোষণা করার কাজ জনগণই শুরু করেছে।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্যের লাগামহীন দাম এবং চাঁদাবাজির বিষয়ে সরকার সম্পূর্ণ ব্যর্থ। সিটি করপোরেশন ও জেলা পরিষদগুলোতে দলীয় অনির্বাচিত প্রশাসক বসিয়ে ফ্যাসিবাদী আমলের মতো প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে। হাসিনার ৩ মেয়াদের সরকারকে আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা না করায় বর্তমান প্রশাসনও একই ফ্যাসিবাদী কাঠামোর ধারাবাহিকতা বজায় রাখছে দাবি করে তিনি দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান। একই সঙ্গে পাহাড়ের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতি, ভারতের সঙ্গে নীতি ও জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামী ৩০ অক্টোবর শাহবাগে গণবিক্ষোভের ডাক দেন তিনি। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ নাগরিক প্ল্যাটফর্ম থেকে প্রার্থী হবেন বলেও ঘোষণা দেন নাহিদ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com