মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন ও খাদেম বাছাই কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি রাখার দাবি সংসদে ইসরায়েলি কোম্পানিগুলোর বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রথম দফার নিষেধাজ্ঞা এক বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন স্বর্ণের দাম টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, উত্তপ্ত গোপালগঞ্জ এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলা-অগ্নিসংযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সাঈদ খোকন ৭ দিনের রিমাণ্ডে টাকার জোরে নায়ক হয়ে কেউ সফল নয়, কাদের উদ্দেশে বললেন ওমর সানী? ‘সেভেন আপ’ উদযাপনে মেতেছে ব্রাজিল
ইসরায়েলি কোম্পানিগুলোর বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রথম দফার নিষেধাজ্ঞা

ইসরায়েলি কোম্পানিগুলোর বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রথম দফার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের পরিকল্পনাকারী ইসরায়েলি নির্মাণ কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রথম দফার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এ ঘোষণা দেন। এর আগে তিনি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে নস্যাৎ করে এমন যেকোনো অবৈধ বসতি স্থাপনের প্রচেষ্টা রুখে দেওয়ার অঙ্গীকার করেছিলেন।

নিষেধাজ্ঞার আওতায় চিহ্নিত আটটি ইসরায়েলি নির্মাণ প্রতিষ্ঠানের অর্থপ্রবাহ বন্ধ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এ ছাড়া গাজায় মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর পথে বাধা সৃষ্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইসরায়েলের একটি কট্টরপন্থী গোষ্ঠীর ওপরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

ইসরায়েলি সরকার যখন অধিকৃত পশ্চিম তীরে বিতর্কিত ও বিশাল ‘ই১’ বসতি প্রকল্পের জন্য দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছে, ঠিক সেই মুহূর্তে লন্ডনের পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ নেওয়া হলো। তবে নিষেধাজ্ঞার আওতায় আসা আটটি প্রতিষ্ঠান ব্রিটিশ অর্থায়নের ওপর ঠিক কতটা নির্ভরশীল, তা এখনো যাচাই করে দেখা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একই সঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, তিনি ইসরায়েলের সম্ভাব্য নতুন সরকারের সঙ্গে আরও সহযোগিতামূলকভাবে কাজ করতে আগ্রহী। অন্যদিকে, ইসরায়েলের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী গাদি আইজেনকোট জানিয়েছেন, তিনি দায়িত্ব পেলে বসতি স্থাপনকারীদের সহিংসতা রোধে বিদায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তুলনায় কঠোর অবস্থান নেবেন।

উল্লেখ্য, এর আগে গত ৮ সেপ্টেম্বর যুক্তরাজ্যের ‘গ্লোবাল হিউম্যান রাইটস’ (বৈশ্বিক মানবাধিকার) বিষয়ক নিষেধাজ্ঞা কাঠামোর পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন মিলিব্যান্ড। পাশাপাশি অবৈধ বসতিগুলো থেকে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিষিদ্ধ করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছিলেন তিনি, যা এখনো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com