মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন ও খাদেম বাছাই কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি রাখার দাবি সংসদে ইসরায়েলি কোম্পানিগুলোর বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রথম দফার নিষেধাজ্ঞা এক বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন স্বর্ণের দাম টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, উত্তপ্ত গোপালগঞ্জ এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলা-অগ্নিসংযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সাঈদ খোকন ৭ দিনের রিমাণ্ডে টাকার জোরে নায়ক হয়ে কেউ সফল নয়, কাদের উদ্দেশে বললেন ওমর সানী? ‘সেভেন আপ’ উদযাপনে মেতেছে ব্রাজিল
ইমাম-মুয়াজ্জিন ও খাদেম বাছাই কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি রাখার দাবি সংসদে

ইমাম-মুয়াজ্জিন ও খাদেম বাছাই কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি রাখার দাবি সংসদে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জাতীয় সংসদে দেশের মসজিদগুলোর ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি আর্থিক সুবিধার তালিকা তৈরির জন্য গঠিত উপজেলা পর্যায়ের কমিটিতে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রছুল। জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, বর্তমান সরকারের স্বচ্ছতার কোনো অভাব নেই এবং আইন অনুযায়ী যেভাবে কার্যক্রম পরিচালনার কথা, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন উত্থাপন করতে গিয়ে বিষয়টি সামনে আনেন সংসদ সদস্য মো. গোলাম রছুল।

বক্তব্যে গোলাম রছুল বলেন, বর্তমান সরকার দেশের বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এ লক্ষ্যে তালিকা তৈরির কাজও হয়েছে। তবে তাঁর নির্বাচনী এলাকা যশোর-৪ আসনের উপজেলা পর্যায়ে ইমাম, মুয়াজ্জিন ও খাদেম বাছাইয়ের জন্য গঠিত কমিটিতে বিরোধী দলের কোনো প্রতিনিধি রাখা হয়নি।

অভিযোগ তুলে তিনি বলেন, ওই কমিটিতে শুধু সরকারদলীয় ব্যক্তিদের রাখা হয়েছে এবং তাঁরা নিজেদের পছন্দ অনুযায়ী তালিকাভুক্তি করেছেন। এতে বিরোধী দলের নির্বাচনী এলাকার অনেক যোগ্য মানুষ সরকারি এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে একাধিকবার অভিযোগ ও সংবাদ সম্মেলন করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, “ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সুবিধার অর্থ সরকারের রাজস্ব থেকে দেওয়া হচ্ছে, কোনো দলীয় তহবিল থেকে নয়। তাই এ ধরনের কমিটিতে সরকার ও বিরোধী—উভয় দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা উচিত।”

এ সময় ভবিষ্যতে তালিকা তৈরির ক্ষেত্রে উপজেলা পর্যায়ের কমিটিতে বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতিনিধি রাখা হবে কি না—ধর্মমন্ত্রীর কাছে তা জানতে চান তিনি।

জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, বর্তমান সরকারের স্বচ্ছতার কোনো অভাব নেই। আইন অনুযায়ী যেভাবে কার্যক্রম পরিচালনার কথা, সেভাবেই তা করা হবে, ইনশাআল্লাহ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com