সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে নতুন নাম ঘোষণা!

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে নতুন নাম ঘোষণা!

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে নতুন নাম ঘোষণা!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৬ বিশ্বকাপ ফুটবল নিয়ে মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের এক পূর্বাভাসে তোলপাড় শুরু হয়েছে। বিনিয়োগ ব্যাংক ‘পেনমুর লিবেরাম’, যারা গত তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়নের নাম সঠিকভাবে আগাম জানিয়েছিল, এবার তাদের সিমুলেশনে উঠে এসেছে নেদারল্যান্ডসের নাম। তাদের দাবি সত্যি হলে ডাচরা প্রথমবারের মতো ঘরে তুলবে সোনালী ট্রফি।

যেভাবে তৈরি হয়েছে এই পূর্বাভাস:
এই মডেলটি মাঠের খেলার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মাথাপিছু জিডিপি (GDP), জনসংখ্যা, জলবায়ু, স্বাগতিক সুবিধা এবং ফিফা র‍্যাঙ্কিংয়ের ওপর। কৌশলবিদ ইয়োয়াখিম ক্লেমেন্ত মনে করেন, এসব ভেরিয়েবল পারফরম্যান্সের ৫৫ শতাংশ নির্ধারণ করে, বাকিটা নির্ভর করে ভাগ্যের ওপর। উল্লেখ্য, এর আগে তিনি জার্মানি, ফ্রান্স ও আর্জেন্টিনার জয়ের নিখুঁত ভবিষ্যৎবাণী করেছিলেন।

ফাইনাল ও বড় ধাক্কা:
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও পর্তুগাল। শিরোপার দৌড়ে ব্রাজিল, স্পেন বা বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রাখা হয়নি। বিশ্লেষণে বলা হয়েছে:

আর্জেন্টিনা: কোয়ার্টার ফাইনালে পর্তুগালের কাছে হেরে বিদায় নেবে বর্তমান চ্যাম্পিয়নরা।

ব্রাজিল: রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে সেলেসাওরা।

পর্তুগাল: ইংল্যান্ড ও আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে পৌঁছালেও ডাচদের কাছে হার মানতে হবে রোনালদোদের।

পেনমুর লিবেরামের মতে, আর্জেন্টিনার তুলনায় পর্তুগাল দলে বৈচিত্র্য বেশি হলেও শেষ হাসি হাসবে ‘অভাগা’ ডাচরাই। তবে বাজির বাজারে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা বর্তমানে মাত্র ৩ শতাংশ। শেষ পর্যন্ত মাঠের ফুটবলে এই গাণিতিক হিসাব কতটা মেলে, তা দেখতে মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com