বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন ও খাদেম বাছাই কমিটিতে বিরোধী দলের প্রতিনিধি রাখার দাবি সংসদে ইসরায়েলি কোম্পানিগুলোর বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রথম দফার নিষেধাজ্ঞা এক বছরের মধ্যে বিশ্ববাজারে সর্বনিম্ন স্বর্ণের দাম টুঙ্গিপাড়া থানায় আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, উত্তপ্ত গোপালগঞ্জ এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলা-অগ্নিসংযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর সাঈদ খোকন ৭ দিনের রিমাণ্ডে টাকার জোরে নায়ক হয়ে কেউ সফল নয়, কাদের উদ্দেশে বললেন ওমর সানী? ‘সেভেন আপ’ উদযাপনে মেতেছে ব্রাজিল
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা: হাইকোর্টে সোহেল রানার ফাঁসি বহাল, স্ত্রী স্বপ্না খালাস

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা: হাইকোর্টে সোহেল রানার ফাঁসি বহাল, স্ত্রী স্বপ্না খালাস

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে দায়ের করা মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডের (ফাঁসি) আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি ও সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে (স্বপ্না খাতুন) খালাস দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর এ রায় ঘোষণা করেন।

সকাল ১০টা ৩৬ মিনিটে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী মামলার রায় পড়া শুরু করেন। এর আগে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক ও শুনানি গ্রহণ শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয় এবং পরদিনই (২ জুন) মামলার ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। দ্রুত বিচারিক কার্যক্রম শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন দুই আসামিকেই মৃত্যুদণ্ড দেন। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছিল।

পরবর্তীতে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নিয়ম অনুযায়ী ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং দণ্ডাদেশের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। সেই আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে আজ হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখে স্বপ্না আক্তারকে খালাসের চূড়ান্ত রায় প্রদান করলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com