বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

বরিশালে সাবেক মন্ত্রী নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ

বরিশালে সাবেক মন্ত্রী নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, গভীর রাতে বিক্ষুব্ধ জনতা নানকের বাসভবনে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তারা বাসভবনের নিচে থাকা গার্ডের রুমে এবং বাড়ির সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। তবে এ ঘটনায় মূল ভবনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি; কেবল গার্ডের রুমটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, নানকের বাসায় আগুন দেওয়ার একটি খবর তিনি শুনেছেন, তবে এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা এবং বিএনপির সংসদ সদস্যসহ নেতাকর্মীদের বাসায় অগ্নিসংযোগের ঘটনার জেরে দেশের বিভিন্ন স্থানে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রগুলোর তথ্যমতে, এরই ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com