বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩’শ মামলা ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়ার রিট যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত বাড়ছে সিগারেটের দাম, দাম দিয়ে নতুন প্রস্তাব দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক বিদেশগামীদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদে বিজয়: ভাইরাল ভাষণে কী বললেন এই তারকা পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর; শৃঙ্খলা ভঙ্গে কঠোর হুঁশিয়ারি
দাপুটে জয়ে সমতায় ফিরল বাংলাদেশ

দাপুটে জয়ে সমতায় ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্বকাপে সরাসরি টিকিট কাটতে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে অন্তত ২টি ওয়ানডে জিততে হবে বাংলাদেশ নারী দলকে। কিন্তু প্রথমটি হেরে সেই পথ কিছুটা কঠিন করে ফেলছিলেন নিগার সুলতানার জ্যোতির দল। অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে ৬০ রানের দাপুটে জয়ে আশা বাঁচাল টাইগ্রেসরা।

সেন্ট কিটসের ওয়ার্নর পার্কে খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করা বাংলাদেশ ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৪ রান করে। জবাবে ৩৫ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ নিয়মিত বিরতিতে উইকেট হারালেও হাল ধরেন অধিনায়ক নিগার। তিনি ১২০ বলে ৫টি চারে ৬৮ রান করেন। এছাড়া সোবহানা মোস্তারি ২৩ ও স্বর্ণা আক্তার ২১ রান করেন।

উইন্ডিজ বোলারদের মধ্যে কারিশমা রামহারাক ৪টি ও আলিয়াহ অ্যালিয়েন ৩টি উইকেট পান।

বাংলাদেশেরে দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে স্বাগতিক ব্যাটাররা। সর্বোচ্চ ২৮ রান করেন শেমাইন ক্যাম্পেবেল।

নাহিদা আক্তার ৩টি উইকেট পান। এছাড়া দুটি করে উইকেট দখল করেন মারুফা আক্তার, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com