শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, জেনে নিন আজকের রেট! ৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা! ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা নেইমারের প্রত্যাবর্তন ও ভিনিসিয়ুসের রেকর্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র
যেকোনো মুহূর্তে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার হুমকি ইরানের

যেকোনো মুহূর্তে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার হুমকি ইরানের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

তেহরান: পারস্য উপসাগরে মার্কিন উস্কানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মজিদ মুসাভি জানিয়েছেন, ইরানের উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো এখন সরাসরি মার্কিন লক্ষ্যবস্তু ও শত্রু জাহাজগুলোর ওপর তাক করা আছে। চূড়ান্ত নির্দেশ পাওয়ামাত্রই শুরু হবে আঘাত।

শনিবার (৯ মে) রাতে এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট করেন, পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর কোনো ধরনের উস্কানি আর বরদাশত করবে না তেহরান। সম্প্রতি ইরানি তেলের ট্যাঙ্কারে মার্কিন হামলার প্রেক্ষাপটে এই পাল্টা সতর্কবার্তা দিল আইআরজিসি।

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, জাস্কের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার পর আইআরজিসির নৌবাহিনী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোনের সাহায্যে ঝটিকা অভিযান চালায়। ওই অভিযানে মার্কিন সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়েছে।

ইরানি কর্মকর্তাদের মতে, এই অঞ্চলে মার্কিন তৎপরতা আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য বড় হুমকি। আইআরজিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালিতে কেবল ইরান নির্ধারিত নিরাপদ করিডোরই ব্যবহার করা যাবে। বর্তমানে পুরো বাহিনীকে ‘হাই অ্যালার্ট’ বা উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com