সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান
অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন

অনলাইনে চলছে মাদক ব্যবসা, অর্থ পাচার রুখতে আসছে কঠোর ও আধুনিক আইন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে বিচারাধীন মাদক মামলার সংখ্যা প্রায় ৮০ হাজারে পৌঁছেছে, যার মধ্যে শুধু চট্টগ্রামেই রয়েছে ৩৯ হাজার এবং ঢাকায় ১৮ হাজার মামলা। এই দীর্ঘসূত্রতা ও বিচারিক জট কমাতে মাদকসংক্রান্ত মামলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। অনুষ্ঠান শেষে নির্বাচিত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর মধ্যে সরকারি অনুদানের চেকও বিতরণ করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমান আইনি কাঠামো দিয়ে মাদকের বিস্তার রোধ করা কঠিন। অনেক মাদক কারবারি সশস্ত্র নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসা চালালেও অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম নেই। এছাড়া প্রয়োজনীয় ল্যাবের অভাবে জব্দকৃত মাদকের রাসায়নিক পরীক্ষা ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করতে বেশি সময় লাগছে।”

তিনি আরও জানান, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়াতে আধুনিক অস্ত্র, ডগ স্কোয়াড, নিজস্ব হাজতখানা ও পরিবহন সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে মাদকের অর্থ পাচার ঠেকাতে বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন যুগোপযোগী করে দ্রুতই সংশোধিত আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com