সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর সামগ্রিক পাসের হার ৬২.২৫ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রেজাল্ট উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
চলতি বছর ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। গত ২১ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে মে মাসের শেষভাগে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়।
অনলাইনে ফল দেখার নিয়ম:
শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd থেকে শিক্ষার্থীরা সরাসরি ফল দেখতে পারবেন।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফল:
নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানা যাবে। প্রতিষ্ঠানভিত্তিক সম্পূর্ণ ফলাফল শিট পেতে বোর্ডের ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করতে হবে।
মোবাইলে এসএমএসে ফল জানার সহজ উপায়:
সাধারণ শিক্ষা বোর্ড: মেসেজ অপশনে গিয়ে লিখুন SSC <স্পেস> বোর্ডের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 এবং পাঠিয়ে দিন ১৬১৪০ বা ১৬২২২ নম্বরে। (উদাহরণ: SSC DHA 123456 2026)
মাদ্রাসা শিক্ষা বোর্ড: লিখুন Dakhil <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 এবং পাঠান ১৬২২২ নম্বরে।
কারিগরি শিক্ষা বোর্ড: লিখুন SSC <স্পেস> TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> 2026 এবং পাঠান ১৬২২২ নম্বরে।