রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলা অপপ্রচার ও নাম-ছবি ব্যবহার করে ভুয়া বিজ্ঞাপন প্রচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসা-বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর ডা. তাসনিম জারা। শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি স্পষ্ট করেন, তিনি কখনোই অনলাইনে কোনো ওষুধ, স্লিমিং পণ্য বা চিকিৎসা বিক্রি করেন না।

ডা. তাসনিম জারা জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ‘যৌন ডাক্তার’ বলে হেয় করার চেষ্টা করা হচ্ছে। যৌনস্বাস্থ্য চিকিৎসাকে সমাজে লজ্জার বিষয় বানিয়ে ফেললে রোগীরাই ক্ষতিগ্রস্ত হন উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের মন্তব্য মূলত অজ্ঞতার প্রকাশ। তবে সম্প্রতি তার নাম ও ছবি ব্যবহার করে ১৬০টিরও বেশি ফেসবুক বিজ্ঞাপনে ওষুধ ও স্লিমিং পণ্য বিক্রির প্রতারণা ধরা পড়ায় তিনি প্রকাশ্যে মুখ খুলতে বাধ্য হয়েছেন।

পোস্টে তিনি জানান, গর্ভবতী মায়েদের সহায়তায় তাদের ‘Shohay Pregnancy’ নামে একটি অ্যাপ রয়েছে, যেখানে কোনো পণ্য বিক্রি করা হয় না। তাই তার ছবি বা নাম যুক্ত যেকোনো বিজ্ঞাপনী পণ্য কেনা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com