সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২০১৫ সালে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে গুম ও নির্যাতনের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ র্যাব-পুলিশের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
শনিবার (৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, শেখ হাসিনার নির্দেশেই তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে গুম করে র্যাবের টিএফআই (TFI) সেলে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল। তদন্ত শেষ করে দ্রুতই জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে।
চিফ প্রসিকিউটর আরও জানান, সালাহউদ্দিন আহমদকে গুমের পর ভারতে পাচারের পেছনে যাদের ভূমিকা ছিল, তাদের বিষয়েও তদন্ত চলছে। ইতোমধ্যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রাথমিক জবানবন্দি নেওয়া হয়েছে এবং শিগগিরই তাঁর আনুষ্ঠানিক জবানবন্দি গ্রহণ করা হবে।
এছাড়া, গুমের শিকার ছাত্রদল নেতা ও আইনজীবী সোহেলের জবানবন্দিতেও সালাহউদ্দিন আহমদকে টিএফআই সেলে বন্দি রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।