সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। সোমবার (১০ আগস্ট) সকালে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার সারা দেশের ৩০ হাজার ৪০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।
শতভাগ ও শূন্য পাসের হিসাব:
শতভাগ পাস: এ বছর ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
শূন্য পাস: দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
গত বছরের সঙ্গে তুলনা:
গত বছর ৩০ হাজার ৮৮টি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করেছিল ৯৮৪টি প্রতিষ্ঠান এবং শূন্য পাসের তালিকায় ছিল ১৩৪টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে শতভাগ পাসের প্রতিষ্ঠান কমেছে ৩১৫টি এবং কোনো শিক্ষার্থী পাস করতে না পারা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৭৮টি।