বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে; এই ৩টি মৃত্যুই রেকর্ড করা হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৮৯ জন হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৬৮৯ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের এবং উপসর্গ দেখা গেছে আরও ৯১৬ জনের। সবমিলিয়ে এ পর্যন্ত মোট ১১ হাজার ৩৯০ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে এবং উপসর্গ পাওয়া গেছে ৯৫,৭৬০ জনের।

বর্তমানে আক্রান্তদের একটি বড় অংশ হাসপাতালে চিকিৎসাধীন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭৯ হাজার ৬৩৭ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আশার কথা হলো, তাদের মধ্যে ৭৫ হাজার ৮৮২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com