রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত

হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে রবিউল ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা হাবিবুর রহমান গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের সতীরপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাবা ও ছেলে বাড়ির পাশের নদীতে একসঙ্গে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই রবিউলের মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা আহত হাবিবুর রহমানকে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃত কিশোরের পরিবারকে সরকারি তহবিল থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com