শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
পাচার হওয়া টাকা ফেরত আনা হবেই: লক্ষ্মীপুরে জামায়াত আমির আবু সাঈদের কবরে তারেক রহমান: বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন ২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার বিশেষ উদ্যোগ ঠিকানা জটিলতায় আটকে গেল ১১ হাজার প্রবাসীর ভোট! ফেরত এলো ব্যালট। রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্বে মুখ খুলল শ্রীলঙ্কা! জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ সুড়ঙ্গ ও সাঁতাও এর জয়জয়কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা। ফেনীতে জামায়াতের বিশাল সমাবেশ: জনসমুদ্রে রূপ নিল ১১ দলীয় জোটের জনসভা!
হাদি হত্যা মামলা: সিআইডিকে আরও ৪ দিন সময় দিলেন আদালত

হাদি হত্যা মামলা: সিআইডিকে আরও ৪ দিন সময় দিলেন আদালত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থা সিআইডি-কে আরও চার দিন সময় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেইন মোহাম্মদ জুনায়েদ এই আদেশ দেন। নতুন তারিখ অনুযায়ী আগামী ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিল করতে হবে।

আজ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্তকারী কর্মকর্তা, সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা তা দাখিল করতে না পারায় আদালত সময় বৃদ্ধির এই সিদ্ধান্ত নেন।

এর আগে গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিলেও মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের তাতে নারাজি আবেদন করেন। ডিবির তদন্তে সন্তুষ্ট না হওয়ায় ১৫ জানুয়ারি আদালত সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। বর্তমানে মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী রুবেল আহমেদ সিআইডির রিমান্ডে রয়েছেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান পরবর্তী আন্দোলনে পরিচিত মুখ শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গণসংযোগকালে মোটরসাইকেল আরোহী আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মামলায় সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পি ও ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ৫ জন এখনো পলাতক।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com