রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

শিরোনাম :
পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে তাসনিম জারার বার্তা মারা গেছেন মেসির বাবা! এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল: এক নজরে ফল জানার সহজ নিয়ম রিজভী আহমেদের বিয়ের দাবি ‘ভিত্তিহীন ও স্বপ্নের বাসর’: কড়া জবাব চিত্রনায়িকা শাবনূরের ঢাকার বাইরে উন্নত চিকিৎসায় চীনের সহায়তায় ২০ হাসপাতাল হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের শর্ত মহেশখালী-হাটহাজারীর পথে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল: তদন্ত সংস্থা আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের অঙ্গীকার: ১০ স্বজনকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ১

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, আহত ১

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বগুড়ার ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও তাঁর দুই বছরের শিশু কন্যা নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্ত্রী।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— বেসরকারি সংস্থা ‘ব্র্যাক’-এর রংপুর জোনের কর্মী আনিছুর রহমান ও তাঁর দুই বছর বয়সী মেয়ে পুষ্প। আহত স্ত্রী আয়েশা বেগমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের বক্তব্য:
বগুড়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, আনিছুর রহমান ঈদের ছুটিতে পরিবার নিয়ে মোটরসাইকেলে গ্রামের বাড়ি পাবনায় যাচ্ছিলেন। বনানী এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত যান তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবা-মেয়ে মারা যান। সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার এবং আহত আয়েশাকে হাসপাতালে পাঠানো হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com