বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে, রয়েছে একাধিক মামলা

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে, রয়েছে একাধিক মামলা

দুপুরে আদালতে তোলা হবে শিরীন শারমিনকে, রয়েছে একাধিক মামলা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসা থেকে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলাসহ রাজধানীর উত্তরা ও বনানী থানায় একাধিক মামলা রয়েছে। আজ দুপুরে তাকে ঢাকার আদালতে তোলা হবে। তবে তাকে রিমান্ডে নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। সে সময় সংসদ ভবনের বাঙ্কারে আশ্রয় নেওয়া এবং পরবর্তীকালে সেনাবাহিনীর মাধ্যমে নিরাপদ স্থানে স্থানান্তরের খবর নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। গত ২৭ আগস্ট রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com