শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
সাকিব, মুশফিকুর ও তামিমকে নিয়ে মিরাজের খোলামেলা কথা নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি ‘যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে যুদ্ধ অভিযান শুরু করতে প্রস্তুত’ লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে ‘আজ কথা বলবেন’ নেতানিয়াহু মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে? রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, সংসদে জামায়াত এমপি বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ-ভারত শক্তিশালী সম্পর্কের ভিত্তি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ: স্পিকার

বাংলাদেশ-ভারত শক্তিশালী সম্পর্কের ভিত্তি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ: স্পিকার

বাংলাদেশ-ভারত শক্তিশালী সম্পর্কের ভিত্তি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ: স্পিকার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যকার শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। সোমবার (১৩ এপ্রিল) সংসদ ভবনে ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকালে স্পিকার ভারতকে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ও নিকটতম প্রতিবেশী হিসেবে অভিহিত করেন। বিশেষ করে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে সভাপতি পদে ভারতের সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের এই সমর্থন তাদের প্রতিবেশীসুলভ উদার দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্পিকার বলেন, বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত এবং এখানে বিরোধী দল যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে। দুই দেশের সংসদীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা দুই দেশের সম্পর্ক উন্নয়নে ‘সংসদীয় কূটনীতি’ ও ‘সংসদীয় মৈত্রী গ্রুপ’-এর প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বিশ্বাস করেন, নিয়মিত প্রতিনিধি দল বিনিময় কূটনৈতিক সম্পর্ককে আরও বেগবান করবে। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা ও আঞ্চলিক সংযোগ (Connectivity) বৃদ্ধির বিষয়েও ইতিবাচক আলোচনা হয়। নতুন স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানিয়ে তাঁর হাতে ভারতের সংবিধান ও শুভেচ্ছা স্মারক তুলে দেন বিদায়ী হাইকমিশনার।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com