বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
এআই প্রযুক্তিতে ট্রাফিক মনিটরিং, এক সপ্তাহে ৩’শ মামলা ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য নিষিদ্ধের দাবিতে হাইকোর্টে জয়ার রিট যানজটপ্রবণ এলাকায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত বাড়ছে সিগারেটের দাম, দাম দিয়ে নতুন প্রস্তাব দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক বিদেশগামীদের জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংক প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী ক্ষমতার মসনদে বিজয়: ভাইরাল ভাষণে কী বললেন এই তারকা পুলিশ ক্লিয়ারেন্স সেবা দ্রুত করার কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর; শৃঙ্খলা ভঙ্গে কঠোর হুঁশিয়ারি
‘যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে যুদ্ধ অভিযান শুরু করতে প্রস্তুত’

‘যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে যুদ্ধ অভিযান শুরু করতে প্রস্তুত’

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরান শান্তি চুক্তিতে রাজি না হলে মধ্যপ্রাচ্যে পুনরায় সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই কড়া বার্তা দেন।

ইরানের সামরিক নেতৃত্বের উদ্দেশে হেগসেথ বলেন, “আমরা আপনাদের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছি। আমাদের সক্ষমতা আপনাদের চেয়ে অনেক বেশি, এটি কোনো সমান লড়াই নয়।” তিনি আরও উল্লেখ করেন যে, ইরান তাদের সমরাস্ত্র সরানোর চেষ্টা করলেও সেগুলো পুনর্গঠন করার সক্ষমতা রাখে না, যেখানে যুক্তরাষ্ট্র আগের চেয়ে বেশি শক্তি নিয়ে অস্ত্রসজ্জিত হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখালে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ফলে বিশ্ব অর্থনীতিতেও অস্থিরতা দেখা দেয়। সম্প্রতি দুই দেশ সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করলেও গত শনিবার পাকিস্তানে অনুষ্ঠিত প্রতিনিধি পর্যায়ের বৈঠকে কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com