রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
সাকিব, মুশফিকুর ও তামিমকে নিয়ে মিরাজের খোলামেলা কথা নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি ‘যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে যুদ্ধ অভিযান শুরু করতে প্রস্তুত’ লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে ‘আজ কথা বলবেন’ নেতানিয়াহু মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে? রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, সংসদে জামায়াত এমপি বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধে সমর্থন দেবে না যুক্তরাজ্য: স্টারমার

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধে সমর্থন দেবে না যুক্তরাজ্য: স্টারমার

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধে সমর্থন দেবে না যুক্তরাজ্য: স্টারমার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধে অংশ নেবে না ব্রিটেন। সোমবার (১৩ এপ্রিল) বিবিসি রেডিও ৫ লাইভ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ জানিয়ে দিয়েছেন, কোনো চাপেই ব্রিটেন ইরান যুদ্ধে জড়াবে না এবং এই অবরোধে সমর্থন দেবে না।

স্টারমার বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা। গত কয়েকদিন ধরে আমরা এই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি।” তিনি স্পষ্ট করেন যে, ব্রিটিশ নৌবাহিনী বা সৈন্যদের ইরানি বন্দর অবরোধের কাজে ব্যবহার করা হবে না। তবে ওই অঞ্চলে ব্রিটিশ মাইন অপসারণকারী জাহাজ এবং ড্রোন-প্রতিরোধী ব্যবস্থাগুলো আগের মতোই কার্যকর থাকবে।

উল্লেখ্য, গত রবিবার মার্কিন সামরিক বাহিনী ঘোষণা দেয় যে তারা সোমবার থেকে ইরানি বন্দরগুলো অবরোধ করবে। তবে তারা দাবি করেছে, অন্য দেশের জাহাজ চলাচলে কোনো বাধা সৃষ্টি করা হবে না। এর ঠিক একদিন পরই ওয়াশিংটনের এই পরিকল্পনায় শামিল না হওয়ার ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে। চলমান উত্তেজনার মাঝে কিয়ার স্টারমারের এই অবস্থান মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়ানো এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, লন্ডনের এই সিদ্ধান্তে ওয়াশিংটনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব পড়ে কি না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com