শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
সাকিব, মুশফিকুর ও তামিমকে নিয়ে মিরাজের খোলামেলা কথা নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারের সময় জানাল বিএনপি জনদুর্ভোগের কথা চিন্তা করে এখনো জ্বালানির দাম বাড়ানো হয়নি ‘যুক্তরাষ্ট্র পুনরায় ইরানে যুদ্ধ অভিযান শুরু করতে প্রস্তুত’ লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে ‘আজ কথা বলবেন’ নেতানিয়াহু মত-পথের পার্থক্য থাকতে পারে, তর্ক-বিতর্ক যেন শত্রুতায় রূপ না নেয় ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার প্রদান মধ্যপ্রাচ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে? রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, সংসদে জামায়াত এমপি বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন সরাসরি হামে এবং বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং ৭২৯ শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মৃত সাত শিশুর মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের এবং একজন রাজশাহীর। বর্তমানে ঢাকা বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি; গত ২৪ ঘণ্টায় এই বিভাগেই ৭৬ জন রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে ৩০ জন এবং হামের উপসর্গ নিয়ে ১৫৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে মোট ১৭ হাজার ২৪ জন উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য এসেছেন, যার মধ্যে ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। তবে স্বস্তির খবর হলো, আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৩৬৯ জন সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com