বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

শিরোনাম :
১১ বছরের ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: র‍্যাবের হাতে ধরা পড়লেন সেই শিক্ষক ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: ফেসবুক লাইভে শিক্ষকের আত্মপক্ষ সমর্থন হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ইউএসএফ শিশু সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার নাটকীয়ভাবে বাড়ল তেলের দাম এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করা হবে: মির্জা ফখরুল হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! বন্ধ হচ্ছে যে ফিচার
গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা

গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা

গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিনা সুলতানা নিশিতা। মঙ্গলবার (২১ এপ্রিল) নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

সেলিনা সুলতানা নিশিতা বলেন, “বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ২০২৬ সালের এই নির্বাচন অন্য যেকোনো নির্বাচনের মতো সাধারণ নয়। এই গণতন্ত্রের জন্য অনেককে গুম ও খুনের শিকার হতে হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকেও জেল খাটতে হয়েছে। আমরা রাজপথে ছিলাম এবং থাকব।”

তিনি আরও বলেন, “দেশে বাকস্বাধীনতা ও আইনের শাসনের নিশ্চয়তা আছে, তবে তা হতে হবে যৌক্তিক ও শালীন।” এসময় তিনি বিএনপি চেয়ারপারসন ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ মনোনয়ন বোর্ডের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনী তফসিল একনজরে: তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। সংরক্ষিত নারী আসনের এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com