শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! বন্ধ হচ্ছে যে ফিচার

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ! বন্ধ হচ্ছে যে ফিচার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের ফিচার সেটে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। ব্যবহারকারীদের মধ্যে খুব একটা সাড়া না জাগানোয় ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হচ্ছে ডিজিটাল ‘অ্যাভাটার’ (Avatar) ফিচারটি।

কী এই অ্যাভাটার ফিচার?
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আদলে ডিজিটাল চরিত্র তৈরি করে তা প্রোফাইল ছবি কিংবা স্টিকার হিসেবে ব্যবহার করতে পারতেন। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, নতুন করে আর অ্যাভাটার তৈরি বা সম্পাদনা করা যাবে না। অ্যাপের সেটিংস, চ্যাট ইনফো এবং কিবোর্ড থেকেও এটি সরিয়ে নেওয়া হচ্ছে।

কেন এই সিদ্ধান্ত?
ধারণা করা হচ্ছে, অধিকাংশ ব্যবহারকারী প্রোফাইল ছবিতে বাস্তব ছবি বা সাধারণ ইমোজি ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই ব্যবহারকারীদের অনাগ্রহের কারণেই ফিচারটি সরিয়ে নিচ্ছে মেটা। তবে একটি স্বস্তির খবর হলো—যাদের আগে থেকেই অ্যাভাটার স্টিকার সংরক্ষিত আছে, তারা সেগুলো ‘রিসেন্ট’ বা ‘ফেভারিটস’ অপশন থেকে ব্যবহার করতে পারবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com