সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
ঘরের সৌন্দর্য ও সতেজতার ১০ ইনডোর প্ল্যান্ট: বিজ্ঞান কী বলে? ২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন বাড়ল অটোগ্যাসের দাম, রাত থেকেই কার্যকর নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান নেত্রকোনার ধনু নদে অবৈধ বালু তোলায় একজনের জরিমানা দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ভারতীয় কম্বল ও রসুনের চালান জব্দ সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোনায় সাংবাদিকদের মানববন্ধন বারহাট্টায় সীমানা বিরোধে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন, আহত স্ত্রী-মেয়ে স্থানীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন পাবেন কারা, জানালেন রিজভী আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানালো অধিদপ্তর
নেত্রকোনার ধনু নদে অবৈধ বালু তোলায় একজনের জরিমানা

নেত্রকোনার ধনু নদে অবৈধ বালু তোলায় একজনের জরিমানা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার চাকুয়া ইউনিয়নের আসাদপুর এলাকায় ধনু নদে ড্রেজার দিয়ে বালু তোলার সময় হাতেনাতে তাকে আটক করে উপজেলা প্রশাসন। পরে সেখানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এ অর্থদণ্ড দেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরালীপুর গ্রামের বাসিন্দা। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে নগদ আদায় করে তাকে কঠোর সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যকলাপে জড়িত হলে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় আদালত।

স্থানীয় ভুক্তভোগী বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে এবং ভোরবেলায় ধনু নদের বিভিন্ন পয়েন্টে শক্তিশালী ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করে আসছিল। অভিযোগ রয়েছে, স্থানীয় অসাধু চক্রকে নিয়মিত মাসোহারা দিয়ে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের ফলে নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতোমধ্যে নূরালীপুরসহ নদীপারের অন্তত অর্ধশতাধিক পরিবারের বসতভিটা ও বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ বিষয়ে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, নদী রক্ষা, ভাঙন প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ধনু নদকে রক্ষায় প্রশাসনের এই সাঁড়াশি অভিযান নিয়মিত চলবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com