মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন

২০২৭ সালে ২৯ দিন সরকারি ছুটি, মন্ত্রিসভায় অনুমোদন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আগামী বছরের জন্য মোট ২৯ দিনের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত এই তালিকার মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তবে ঘোষিত ২৯ দিনের ছুটির মধ্যে ৭ দিন সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্রবার ও শনিবারের মধ্যে পড়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা কার্যত মোট ২২ দিন সরকারি ছুটি উপভোগ করার সুযোগ পাবেন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ২০২৭ সালের ছুটির এই খসড়া চূড়ান্ত অনুমোদন পায়।

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় পর্ব, জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের উৎসব বিবেচনায় নিয়ে সাধারণ ও নির্বাহী আদেশের ছুটির তালিকা প্রস্তুত ও অনুমোদন করা হয়েছে। শিগগিরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com