শনিবার, ১৬ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশজুড়ে হামের প্রকোপ মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩ জন শিশু। এ নিয়ে গত দুই মাসে (১৫ মার্চ থেকে ১৫ মে) হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সন্দেহভাজন ১ হাজার ১৯২ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত ১১১ জন। গত দুই মাসে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ২৭ জন (সন্দেহভাজন ৫৫,৬১১ ও নিশ্চিত ৭,৪১৬ জন)। এর মধ্যে ৪০ হাজার ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।
এদিকে গত দুই মাসে মারা যাওয়া ৪৫১ জনের মধ্যে ৩৭৭ জন সন্দেহভাজন এবং ৭৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।