রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
সময় এখন যুক্তরাষ্ট্রের নয়, ইরানের পক্ষে রয়েছে: বিশ্লেষক ৫-৬ হাজার টাকায় মিলবে স্মার্টফোন, থাকছে কিস্তিতে কেনার সুবিধাও সৌদি পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী ভারতে রাজধানী এক্সপ্রেসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন ৬৮ যাত্রী ঢাকা মহানগরে বিএনপির নতুন কমিটির তোড়জোড়: নেতৃত্বে আসতে পারেন যারা দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচনা ব্যর্থ হলে যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ: ইরান রৌদ্রোজ্জ্বল সকালে বাংলাদেশের দুর্দান্ত শুরু, তাসকিনের বলে লিটনের বাজপাখি ক্যাচ আসছে নবম পে-স্কেল! আগামী বাজেটে ঘোষণার ইঙ্গিত ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ
৫-৬ হাজার টাকায় মিলবে স্মার্টফোন, থাকছে কিস্তিতে কেনার সুবিধাও

৫-৬ হাজার টাকায় মিলবে স্মার্টফোন, থাকছে কিস্তিতে কেনার সুবিধাও

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশের সাধারণ মানুষকে প্রযুক্তির আওতায় আনতে ৫ থেকে ৬ হাজার টাকার মধ্যে স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে স্বল্প আয়ের মানুষের জন্য কিস্তিতে (EMI) ফোন কেনার সুবিধাও চালু করা হবে। শনিবার (১৬ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘টেলিকম খাতের ভবিষ্যৎ: নতুন সরকার কী ভাবছে?’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এই তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

উপদেষ্টা জানান, দেশে বর্তমানে স্মার্টফোনের বিস্তার ৫০ শতাংশের নিচে। ৪জি ও ৫জি প্রযুক্তির সুফল সবার কাছে পৌঁছাতে কম দামি ডিভাইসের বিকল্প নেই। বর্তমানে বাজারে সর্বনিম্ন স্মার্টফোনের দাম প্রায় ১০ হাজার টাকা, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। আন্তর্জাতিক বাজারে চিপের দাম বাড়লেও সরকারের বিশেষ সহায়তায় বেসিক ৪জি অ্যান্ড্রয়েড ফোনের দাম ৫-৬ হাজার টাকায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই পরিকল্পনার আওতায় গ্রাহকরা ১ থেকে ১.৫ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোন কিনতে পারবেন এবং বাকি টাকা ৬ থেকে ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ পাবেন। এজন্য বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, মোবাইল অপারেটর ও প্রস্তুতকারকদের নিয়ে একটি সমন্বিত ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, টেলিকম খাতে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি দেশজুড়ে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ফাইবার সংযোগ সম্প্রসারণের কাজ চলছে। গোলটেবিল বৈঠকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীসহ টেলিকম খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com