রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে রাজধানী এক্সপ্রেসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন ৬৮ যাত্রী ঢাকা মহানগরে বিএনপির নতুন কমিটির তোড়জোড়: নেতৃত্বে আসতে পারেন যারা দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচনা ব্যর্থ হলে যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ: ইরান রৌদ্রোজ্জ্বল সকালে বাংলাদেশের দুর্দান্ত শুরু, তাসকিনের বলে লিটনের বাজপাখি ক্যাচ আসছে নবম পে-স্কেল! আগামী বাজেটে ঘোষণার ইঙ্গিত ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে: তথ্যমন্ত্রী গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায় জনগণের রায়ের সঙ্গে গাদ্দারি করলে কেউ টিকতে পারবে না: জামায়াত আমির
আসছে নবম পে-স্কেল! আগামী বাজেটে ঘোষণার ইঙ্গিত

আসছে নবম পে-স্কেল! আগামী বাজেটে ঘোষণার ইঙ্গিত

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে-স্কেলের ঘোষণা আসতে পারে। তবে সরকারের রাজস্ব চাপ ও বিপুল অর্থের যোগানের বিষয়টি বিবেচনা করে পুরো সুবিধা একসঙ্গে না দিয়ে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আগামী ৭ জুন বিকেল ৩টায় শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট উপস্থাপন করবেন। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে নতুন বেতন কাঠামোর সব সুবিধা নিশ্চিত করা হবে। এর ফলে প্রায় ১৪ লাখ কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লাখ পেনশনার বা অবসরভোগী সরাসরি অর্থনৈতিক সুবিধা পাবেন।

বর্তমানে গঠিত ১০ সদস্যের একটি বিশেষ কমিটি এই নতুন প্রস্তাবিত কাঠামো নিয়ে পর্যালোচনা করছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা এবং দশম গ্রেডে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত নির্ধারণের আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এগুলো এখনও প্রস্তাবিত পর্যায়ে রয়েছে; চূড়ান্ত রূপ জানা যাবে সরকারি গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশের পর।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com