রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে রাজধানী এক্সপ্রেসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন ৬৮ যাত্রী ঢাকা মহানগরে বিএনপির নতুন কমিটির তোড়জোড়: নেতৃত্বে আসতে পারেন যারা দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচনা ব্যর্থ হলে যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ: ইরান রৌদ্রোজ্জ্বল সকালে বাংলাদেশের দুর্দান্ত শুরু, তাসকিনের বলে লিটনের বাজপাখি ক্যাচ আসছে নবম পে-স্কেল! আগামী বাজেটে ঘোষণার ইঙ্গিত ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে: তথ্যমন্ত্রী গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মায় জনগণের রায়ের সঙ্গে গাদ্দারি করলে কেউ টিকতে পারবে না: জামায়াত আমির
রৌদ্রোজ্জ্বল সকালে বাংলাদেশের দুর্দান্ত শুরু, তাসকিনের বলে লিটনের বাজপাখি ক্যাচ

রৌদ্রোজ্জ্বল সকালে বাংলাদেশের দুর্দান্ত শুরু, তাসকিনের বলে লিটনের বাজপাখি ক্যাচ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রৌদ্রোজ্জ্বল সকালে রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে কাঙ্ক্ষিত শুরু পেল বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙলেন পেসার তাসকিন আহমেদ।

তাসকিনের অফস্টাম্পের বাইরের ব্যাক অব লেন্থ বলটি ডিফেন্ড করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিক (ফজল)। সেখানে বাঁদিকে ঝাঁপিয়ে এক অসাধারণ ক্যাচ নেন লিটন দাস। ২১ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন শফিক। ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে এসেছেন অধিনায়ক শান মাসুদ। এর আগে ম্যাচের প্রথম ওভারটি করেন শরিফুল ইসলাম।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হওয়ার আগে ২৭৮ রানের পুঁজি পায়। একপর্যায়ে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়া দলকে উদ্ধার করেন লিটন দাস। তিনি খেলেন ১২৬ রানের এক অতিমানবীয় ইনিংস, যা তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ এবং পাকিস্তানের বিপক্ষে তৃতীয় শতক। এখন ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিতে বোলারদের সামনে বড় চ্যালেঞ্জ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com