রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
সময় এখন যুক্তরাষ্ট্রের নয়, ইরানের পক্ষে রয়েছে: বিশ্লেষক ৫-৬ হাজার টাকায় মিলবে স্মার্টফোন, থাকছে কিস্তিতে কেনার সুবিধাও সৌদি পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী ভারতে রাজধানী এক্সপ্রেসে আগুন: অল্পের জন্য রক্ষা পেলেন ৬৮ যাত্রী ঢাকা মহানগরে বিএনপির নতুন কমিটির তোড়জোড়: নেতৃত্বে আসতে পারেন যারা দুপুরের মধ্যে ১৪ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা আলোচনা ব্যর্থ হলে যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ: ইরান রৌদ্রোজ্জ্বল সকালে বাংলাদেশের দুর্দান্ত শুরু, তাসকিনের বলে লিটনের বাজপাখি ক্যাচ আসছে নবম পে-স্কেল! আগামী বাজেটে ঘোষণার ইঙ্গিত ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ
সৌদি পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৫৪টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের এই দেশটিতে ভ্রমণ করেন। আজ রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার (১৬ মে) দিবাগত রাত ৩টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০,৮৪৪ জন, সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২০,০৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮,৮৫৯ জন যাত্রী সৌদি আরব গেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪,৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৫,৩৩৯ জন।

এদিকে, হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবে নতুন করে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ১৬ জন বাংলাদেশি (১২ জন পুরুষ ও ৪ জন নারী) ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৮ এপ্রিল থেকে হজের প্রথম ফ্লাইট শুরু হয় এবং হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com