সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

মেসি জাদুতে নতুন ভেন্যুতে মায়ামির ঐতিহাসিক জয়

মেসি জাদুতে নতুন ভেন্যুতে মায়ামির ঐতিহাসিক জয়

মেসি জাদুতে নতুন ভেন্যুতে মায়ামির ঐতিহাসিক জয়

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দীর্ঘ এক মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন ভেন্যু ‘নু স্টেডিয়ামে’ প্রথম জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। টানা চার ম্যাচ জয়হীন থাকার পর গতকাল রোববার পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। মায়ামির এই উৎসবের মহানায়ক ফুটবল জাদুকর লিওনেল মেসি। ম্যাচে নিজে একটি দৃষ্টিনন্দন গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরেকটি।

ম্যাচের ৩১তম মিনিটে মায়ামিকে এগিয়ে নেন মেসি। লুইস সুয়ারেজ ও সেগোভিয়ার দারুণ পাসিংয়ের পর বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিখুঁত কোনাকুনি শটে বল জালে পাঠান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। বিরতির ঠিক আগে আবারও মেসির জাদু। সুয়ারেজের সঙ্গে বল আদান-প্রদান করে টিম্বার্সের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে তিনি পাস বাড়ান জার্মান বার্তেরামেকে। মেক্সিকোর এই ফরোয়ার্ডের গোল করতে কোনো ভুল হয়নি।

ম্যাচের শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে মেসির আরেকটি দুর্দান্ত শট প্রতিপক্ষ গোলরক্ষক জেমস পান্তেমিস ফিরিয়ে না দিলে ব্যবধান আরও বাড়তে পারত। এই জয়ে নতুন স্টেডিয়ামে টানা তিন ড্র ও এক হারের বৃত্ত থেকে বের হলো মায়ামি। বিশ্বকাপের আগে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেবেন মেসি ও রদ্রিগো ডি পল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com