বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
উত্তরায় অতিরিক্ত সচিবের বাসায় অভিযান, কোটি টাকাসহ ১১ আইফোন জব্দ

উত্তরায় অতিরিক্ত সচিবের বাসায় অভিযান, কোটি টাকাসহ ১১ আইফোন জব্দ

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের বাসায় যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী জব্দ করেছে। উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং বেশ কয়েকটি দামি ব্র্যান্ডের ঘড়ি উদ্ধার করা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম সোমবার (৪ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। অভিযানের পর সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন মোহাম্মদ আমজাদ হোসেন। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে। তবে জব্দ অর্থের উৎস সম্পর্কে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং আইনশৃঙ্খলা বাহিনীও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

গণআন্দোলনের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় মোহাম্মদ আমজাদ হোসেনও গ্রেপ্তার হলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com