শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসী পরিবারের ৫ সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) উপজেলার রাউতকোনা গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন প্রবাসী মনিরের স্ত্রী, তাঁর তিন কন্যাসন্তান এবং শ্যালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁদের হত্যা করে পালিয়ে যায়। সকালে শোবার ঘরে রক্তাক্ত মরদেহগুলো পড়ে থাকতে দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসীর স্ত্রী ও সন্তানদের পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের সঠিক কারণ এখনো উদঘাটিত হয়নি, তবে পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com