শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মৌসুমি বায়ুর প্রভাব কমে আসায় ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এতে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, বৃষ্টির দাপট কমলেও আট বিভাগেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহীর কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় লক্ষ্মীপুরের রামগতিতে সর্বোচ্চ ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হলেও শেষ ৬ ঘণ্টায় কোনো বৃষ্টি হয়নি। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।