শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

প্রশ্নফাঁসে শাস্তি বাড়িয়ে ভারতে নতুন বিল পাস

প্রশ্নফাঁসে শাস্তি বাড়িয়ে ভারতে নতুন বিল পাস

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারতে শিক্ষার্থীদের নজিরবিহীন আন্দোলন ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের মুখে প্রশ্নফাঁস প্রতিরোধে কঠোর শাস্তির বিধান রেখে সংসদে নতুন বিল পাস হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কণ্ঠভোটে বিলটি অনুমোদিত হয়। এর আগে এটি লোকসভায় পাস হয়। বিলে প্রশ্নফাঁসে জড়িতদের সর্বোচ্চ সাজা দ্বিগুণ করে ১০ বছর কারাদণ্ড এবং জরিমানা বাড়িয়ে ১ মিলিয়ন ডলারের বেশি করার বিধান রাখা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করলেই এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে।

সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট)-সহ একাধিক জাতীয় পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ব্যানারে দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র আন্দোলন গড়ে ওঠে। গত ২০ জুলাই দিল্লিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। টানা আন্দোলনের মুখে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন। ইতোমধ্যেই নিট প্রশ্নফাঁসের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com