শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

প্রশাসনে দলীয়করণ ও অনিয়মের বিরুদ্ধে সারজিস আলমের কড়া হুঁশিয়ারি

প্রশাসনে দলীয়করণ ও অনিয়মের বিরুদ্ধে সারজিস আলমের কড়া হুঁশিয়ারি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

প্রশাসনিক নিয়োগে দলীয়করণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, প্রশাসনে দলীয়করণ চলতে থাকলে সাধারণ মানুষকে এর মাশুল দিতে হবে এবং মেধাবীদের বদলে অযোগ্যরা সুযোগ পাবে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পদযাত্রা ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম স্পষ্ট করেন যে, ক্ষমতার অপব্যবহারকারী বা অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটির ক্ষমতার অপব্যবহারকারী অংশের বিরুদ্ধে তারেক রহমান ব্যবস্থা না নিলে বা প্রশ্রয় দিলে এক চুলও ছাড় দেওয়া হবে না। তিনি উল্লেখ করেন, তাঁদের এই লড়াই কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং এটি ভালো ও মন্দের এবং ন্যায় ও অন্যায়ের সংগ্রাম।

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com