শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৮৫ জন আক্রান্ত হয়েছেন এবং উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও দুই শিশু। উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন ৯০০ জন রোগী হাসপাতালে ভর্তি ও শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ১৬ হাজার ৫৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে ল্যাবে নিশ্চিত হামে মৃতের সংখ্যা ৯৬ জন এবং উপসর্গ ও বিভিন্ন জটিলতায় মোট ৭৪১ শিশুর মৃত্যু হয়েছে।

হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া, জ্বর বা র‍্যাশ (চামড়ায় লালচে দাগ) দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে যোগাযোগের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com