শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী

গ্যাস সংকট নিয়ে দুঃসংবাদ দিলেন জ্বালানিমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে চলতি গ্যাস সংকট পুরোপুরি না কাটলেও তা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার (১ আগস্ট) থেকে এই সংকট কিছুটা কমবে এবং আগামী ১০ আগস্টের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ‘জ্বালানি খাতে সংকট: উত্তরণে করণীয়’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সমকাল আয়োজিত এ সংলাপ সঞ্চালনা করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মন্ত্রী জানান, মহেশখালীতে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রেসিফায়ার ইউনিটে (এফএসআরইউ) অগ্নিকাণ্ডের কারণে সম্প্রতি এ সংকট তৈরি হয়েছে, যা মেরামতে বিদেশি প্রকৌশলীরা কাজ করছেন। তিনি আরও জানান, গ্যাস সংকটে ক্ষতিগ্রস্ত শিল্প উদ্যোক্তাদের সুবিধার্থে বকেয়া বিল ব্লক অ্যাকাউন্টে নিয়ে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হচ্ছে। এছাড়া শিল্প খাতের সমস্যা সমাধানে শিগগিরই প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com