বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন হাসিনা: আইনমন্ত্রী আরও কঠোর হচ্ছে সাইবার সুরক্ষা আইন: গুজব ও এআই অপপ্রচারে বড় শাস্তির বিধান বিশেষ চাহিদাসম্পন্ন তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী হামে শিশু মৃত্যুর পেছনে পুষ্টিহীনতা একটি কারণ: স্বাস্থ্যমন্ত্রী এলডিসি উত্তরণে জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগবান্ধব পরিবেশের তাগিদ আর্জেন্টিনা ম্যাচের সেই বিতর্কিত লাল কার্ড ভুল ছিল! গ্যাস সংকট: এক বেলা খেয়ে দিন পার করছেন অনেকে এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক বিএনপি-এনসিপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা হৃদয় ১ ওভারেই নিলেন ৩০ রান!
আরও কঠোর হচ্ছে সাইবার সুরক্ষা আইন: গুজব ও এআই অপপ্রচারে বড় শাস্তির বিধান

আরও কঠোর হচ্ছে সাইবার সুরক্ষা আইন: গুজব ও এআই অপপ্রচারে বড় শাস্তির বিধান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

তিন মাসের ব্যবধানে আবারও সংশোধন হতে যাচ্ছে ‘সাইবার সুরক্ষা আইন’। অপরাধের পরিধি বাড়িয়ে এবং শাস্তি কঠোর করে আইনটিতে নতুন ধারা যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশোধিত আইনে মূলত গুজব, অপতথ্য, হেয়প্রতিপন্ন ও মানহানিকর তথ্য—এই চারটি বিষয়কে অপরাধের আওতায় আনা হচ্ছে। আইন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থাকেও যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। সংসদের আগামী অধিবেশনে বিলটি পাস হতে পারে।

আইন সংশোধনে যেসব মূল বিষয় যুক্ত করা হচ্ছে:

গুজব ও অপতথ্য রোধ (ধারা ২৬/ক): সাইবার পরিসরে গুজব বা অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড, ৪০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হচ্ছে।

এআই ও বিকৃত কনটেন্ট রোধ (ধারা ২৫): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি, অডিও বা ভিডিওর মাধ্যমে কারও মানহানি বা হেয়প্রতিপন্ন করলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে।

নারী ও শিশুদের বাড়তি সুরক্ষা: নারী বা ১৮ বছরের কম বয়সীদের বিরুদ্ধে মানহানিকর বা হেয়প্রতিপন্ন করার মতো তথ্য প্রচার করলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ৪০ লাখ টাকা জরিমানার বিধান থাকছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানো রোধ করে দেশ ও ব্যক্তির ভাবমূর্তি সুরক্ষায় এ পরিবর্তন আনা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com