বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
হবিগঞ্জ পৌর এলাকায় বিএনপি, ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। সংঘাত এড়াতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই) সকালে এ সংক্রান্ত জরুরি আদেশ জারি করা হয়।
জানা গেছে, হবিগঞ্জে দলীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময়ে বিএনপি ও ছাত্রদলও পাল্টা কর্মসূচি ঘোষণা করে। এমন মুখোমুখি অবস্থানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এই আদেশের ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় সকল প্রকার জনসমাবেশ, মিছিল ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো কর্মকাণ্ড সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সবাইকে এ বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।