বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

হবিগঞ্জে হামলা, যা বলছে এনসিপি ও ছাত্রদল

হবিগঞ্জে হামলা, যা বলছে এনসিপি ও ছাত্রদল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে সমাবেশ শেষে সার্কিট হাউসে যাওয়ার পথে শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

ঘটনার সময় সারজিস আলম শহরের সোনালী ব্যাংক ভবনে আশ্রয় নিলে প্রায় এক ঘণ্টা পর পুলিশ তাঁকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। এনসিপির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, হকিস্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। সার্কিট হাউসের ভেতরে রাখা দলের মিডিয়া টিমের মাইক্রোবাস ভাঙচুর এবং সাংবাদিকদের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এনসিপি নেতারা একে পরিকল্পিত হামলা দাবি করে দ্রুত বিচার দাবি করেছেন।

তবে জেলা ছাত্রদল এ হামলার অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, ঘটনার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। রাতে পুলিশি প্রটোকলে এনসিপি নেতারা ঢাকার উদ্দেশে হবিগঞ্জ ত্যাগ করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com