মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করলেন সিইসি ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নাগরিক সাহস ও আত্মত্যাগের প্রতীক: রিজভী ইউরোপে দাবানলের তাণ্ডব: স্পেনে জরুরি অবস্থা, ফ্রান্সে নজিরবিহীন বিপর্যয় সম্পদের বিবরণী না দেওয়ায় এস কে সুর চৌধুরীর ৩ বছরের কারাদণ্ড আবার কমল স্বর্ণের দাম: জেনে নিন আজকের বাজারদর অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা
রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করলেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করলেন সিইসি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনার জন্য এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এর আগে গত রবিবার সিইসি কার্যালয়ে নির্বাচন সংক্রান্ত আইন ও প্রক্রিয়া পর্যালোচনা শেষে স্পিকারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেয় কমিশন।

সংবিধান অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রস্তুতকৃত সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে, যার ভিত্তিতে ভোটার তালিকা প্রস্তুত ও তফসিল ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব নেন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার নিয়ম রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com