রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক দাবি, পরমাণু বোমার পথে ইরান? ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে যুক্তরাষ্ট্রের হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য: আরও বিধ্বংসী জবাবে প্রস্তুত ইরান! আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি: রয়টার্স
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

অসুস্থতাজনিত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এমপি। সংবিধান অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে।

রাষ্ট্রপতির শূন্য পদ পূরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে, দল কোনো অভিজ্ঞ রাজনীতিবিদকেই দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দেখতে চায়। সম্ভাব্য প্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ড. আবদুল মঈন খানের নাম আলোচনায় রয়েছে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিতে নারী বা সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো রাজনীতিককে বিবেচনার গুঞ্জনও রয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব পদে রুহুল কবির রিজভী, সালাহউদ্দিন আহমদ কিংবা জহির উদ্দিন স্বপনের আসার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, তিনি বিদায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন এবং সংবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com