রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের চলমান তীব্র বিক্ষোভের মুখে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অপরাধীদের শাস্তির পাশাপাশি মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের বিল আগামী সপ্তাহে সংসদে তোলার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার।
এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁস লাখো শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক। শিক্ষার্থীদের একটি শিক্ষাবর্ষ যেন নষ্ট না হয়, সেজন্য দ্রুত পুনরায় পরীক্ষার আয়োজন করা হচ্ছে।
এদিকে, দিল্লির যন্তর-মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই সরকার উচ্চশিক্ষা সচিব বিনীত জোশিকে স্থানান্তর এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) ৪৭ জন কর্মীকে বরখাস্ত করেছে। তবে আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট (NEET) কাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে অনড়। অন্যদিকে সরকারি সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রীকে পদ থেকে সরানোর কোনো পরিকল্পনা নেই।