শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে যুক্তরাষ্ট্রের হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য: আরও বিধ্বংসী জবাবে প্রস্তুত ইরান! আজই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি: রয়টার্স গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম মোদির কঠোর বার্তা দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকেই কার্যকর বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার অবস্থার অবনতি, নেওয়া হলো লাইফ সাপোর্টে দেশের ৮ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি
প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে

প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তাকে পঞ্চায়েতবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করেছে কেন্দ্রীয় সরকার। তার স্থলাভিষিক্ত করা হয়েছে সাবেক মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদনবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নরেশ পাল গঙ্গওয়ারকে।

তবে শিক্ষা সচিব বদলি হলেও থামেনি শিক্ষার্থীদের ক্ষোভ। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ফেসবুকভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। গত ৬ জুন থেকে শুরু হওয়া এই আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে অনশনে বসেছিলেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। শিক্ষা সচিবকে সরানোর পর গত বৃহস্পতিবার রাতে তিনি অনশন ভাঙেন; বর্তমানে তিনি মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, এই ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় হতাশ হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত অন্তত ১২ জন পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com