শনিবার, ২৫ Jul ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
টানা দুই দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম। ভরিতে ৩,৩২৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শুক্রবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দর আজ সকাল ১০টা থেকে কার্যকর হচ্ছে।
নতুন দর অনুযায়ী প্রতি ভরির দাম:
• ২২ ক্যারেট: ২,২০,৮৫৮ টাকা
• ২১ ক্যারেট: ২,১০,৯৪৩ টাকা
• ১৮ ক্যারেট: ১,৮১,২০০ টাকা
• সনাতন পদ্ধতি: ১,৪৮,০১৬ টাকা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার পরিবর্তন ও ক্রয়ের ক্ষেত্রে অন্যান্য পূর্ববর্তী নিয়মাবলি বহাল থাকবে।