শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
সাবেক মন্ত্রী রফিকুল ইসলাম মিয়ার অবস্থার অবনতি, নেওয়া হলো লাইফ সাপোর্টে দেশের ৮ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্ক সংকেত জারি ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির মোদির ঘোষণার পরও হলো না কাজ, পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য,প্রধানমন্ত্রী ৪৫ বছর পলাতক জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে হাজির ‘ভবিষ্যৎ তোমাদেরই’: বিশ্বকাপ ফাইনাল শেষে ইয়ামালকে মেসির মূল্যবান বার্তা! মুক্তির প্রথম দিনেই ১০০ কোটি রুপি আয় করবে বিজয়ের শেষ সিনেমা? ছাত্রদের পাশে দাঁড়ালেন সালমান খান, অভিনেতার পোস্ট ভাইরাল
ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির

ব্রিকস সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ নরেন্দ্র মোদির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে আসা আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

আগামী ১২ ও ৩৩ সেপ্টেম্বর ১১ সদস্যের আন্তর্জাতিক জোট ব্রিকসের এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন উপলক্ষে আয়োজক দেশ ভারত সদস্য নয়—এমন কয়েকটি দেশকেও বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানাচ্ছে, যার অংশ হিসেবে বাংলাদেশকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে ভারতে চলমান ছাত্র আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চায়। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত তাদের জনগণের কথা বিবেচনা করে দ্রুত সমস্যার সমাধান করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com